রবিবার, ২৪ মে ২০২৬
Single Top Banner

বাগোয়ানে দীর্ঘদিনের অবহেলিত সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নং বাগোয়ান ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত ডাঃ আনছুর আলী বাড়ি সড়কের কার্পেটিং ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকালে রাউজানের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াসউদ্দীন কাদের চৌধুরী এমপি’র নির্দেশনায় এবং ১৪ নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আবদুল হান্নান, জাতীয়তাবাদী আইন ফোরামের সদস্য অ্যাডভোকেট সাজ্জাদ, অ্যাডভোকেট মানিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস তালুকদার, যুগ্ম আহ্বায়ক নুর নবী, বিএনপি নেতা নাসির মাস্টার, রফিক, সামশুদ্দীন সাখাওয়াত, সাজ্জাদ, জমির, হাসান, তৈয়ব, কাদের, আজম তালুকদার, মুন্না তালুকদার ও ফারুক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ তালুকদার বলেন, “আগামীর শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ্ব গিয়াসউদ্দীন কাদের চৌধুরীর নির্দেশনায় বাগোয়ান ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত