যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ও হস্তান্তরের বিষয়েও কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে Financial Times জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে। পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ সংলাপের একটি কাঠামোও তৈরি করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য চুক্তির আওতায় ধাপে ধাপে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হ্রাস অথবা অন্যত্র স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে।
অন্যদিকে timesofisrael.com� জানিয়েছে, সম্ভাব্য চুক্তিতে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ শিথিল করা এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকতে পারে।
তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন শর্ত, নিরাপত্তা ইস্যু এবং পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুদ্ধবিরতি আলোচনা ঘিরে একটি সমঝোতা স্মারক নিয়ে কাজ চলছে।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য আলোচনার কেন্দ্রীয় বিষয়গুলোর মধ্যে থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ প্রক্রিয়া, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করার।


