মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

যমুনা সেতুর কাছে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ডেস্ক রিপোর্ট :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রডবোঝাই ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাকে যাত্রীও বহন করা হচ্ছিল। ভোরের দিকে ট্রাকটি যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল এবং বিভিন্ন স্থান থেকে যাত্রী তোলা হয়েছিল। দুর্ঘটনার সময় ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার বলেন, “রডবোঝাই ট্রাকে যাত্রী পরিবহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত