রবিবার, ৩১ মে ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিদেশি বিয়ারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।

শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার (২৯ মে) বিকাল ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার উদ্যাগে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৬ হাজার ২০ টাকা, ৩টি মোবাইল ফোন ও মাদক বহনকারী সিএনজি জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশি বিয়ার ও অন্যান্য আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত