রবিবার, ৩১ মে ২০২৬
Single Top Banner

ঈদুল আজহা উপলক্ষে সাতকানিয়ায় সাদিক কায়েমকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতকানিয়ায় আগমন করেন সাবেক ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় তাঁকে তাৎক্ষণিক সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা অফিস সেক্রেটারি নুরুল হক, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় সাদিক কায়েমের পিতা, শ্বশুর এবং নিকট আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহার শুভক্ষণে আয়োজিত এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত