চট্টগ্রাম নগরের হালিশহরে আগুনে পুড়েছে অন্তত ১০টি বসতঘর। আগুনে বসতঘরসহ পরিবারের সহায় সম্বল হারিয়ে আহাজারি করতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে নয়টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বল ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের কর্মকর্তা মোনেম বিল্লাহ বলেন, ‘সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের চারটি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে। ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’
তিনি আরও বলেন, লাকড়ির চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুনে ১০ থেকে ১২টি সেমিপাকা ও কাঁচা বসত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


