শনিবার, ১৩ জুন ২০২৬
Single Top Banner

৯০ দশক ছাত্রদল নেতা দৌলতুর রহমানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের আপসহীন ৯০ দশক ছাত্রদল নেতা মোহাম্মদ দৌলতুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) কাতার থেকে তাঁর মরদেহ দেশে পৌঁছানোর পর বাদ জোহর পশ্চিম গুজরা ইউনিয়নের বধুমুন্সিপাড়া ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার মেম্বার, নোয়াপাড়া কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক আজিজ, ৯০ দশক ছাত্রদল রাউজান উপজেলার আহ্বায়ক শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, সদস্য সচিব আবদুল মান্নান মনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকের হোসেন বাহাদুর, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির আলী, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজম আলী, নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আতিক উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন মেম্বার, নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম রানা, জাহেদুল ইসলাম, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, লোকমান হোসেন মেম্বার, নুরুন নবী, মোহাম্মদ মুবিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দাফন শেষে রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ৯০ দশক ছাত্রদল রাউজান উপজেলা এবং পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দীর্ঘদিন প্রবাস জীবন কাটানো দৌলতুর রহমান বিএনপি ও ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত