শনিবার, ৬ জুন ২০২৬
Single Top Banner

বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাইয়ের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

শুক্রবার (৫ জুন) এক শোকবার্তায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

নেতৃবৃন্দরা বলেন, আহমদ গণি চৌধুরীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের প্রার্থনা করেন।

আহমদ গণি চৌধুরী শুক্রবার সকাল ১০টা ৪৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত