মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Single Top Banner

১৩ জুন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার আহবান 

নিজস্ব প্রতিবেদক :

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১৩ জুন (শনিবার) ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সোমবার (৮ জুন) ময়দানে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, মাওলানা মুহাম্মদ ফেরদৌস আহমদ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ সমাবেশের মঞ্চ নির্মাণ, আগত জনসাধারণের বসার ব্যবস্থা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, চলমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের দাবিতে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

এসময় নেতৃবৃন্দ আগামী ১৩ জুনের বিভাগীয় সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সচেতন নাগরিকদের যথাসময়ে সমাবেশস্থলে উপস্থিত থাকার আহ্বান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত