শুক্রবার, ১২ জুন ২০২৬
Single Top Banner

পরাশক্তির মতো শুরু, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর

ডেস্ক রিপোর্ট :

শক্তিমত্তা, ইতিহাস, ফিফা র‌্যাঙ্কিং এবং সাম্প্রতিক পারফরম্যান্স—সব দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল মেক্সিকো। ম্যাচের দীর্ঘ একটি সময় প্রতিপক্ষকে খেলতে হয়েছে একজন কম নিয়ে। ফলে লড়াইটা একপর্যায়ে একপেশে হয়ে ওঠে।

ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ৮৩ হাজার দর্শকের সামনে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে সহ-আয়োজক মেক্সিকো। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন হুলিয়ান কিনিয়োনেস ও অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমেনেজ।
এই জয়ে আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে নিজেদের অজেয় থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখল মেক্সিকো। এই মাঠে এখন পর্যন্ত বিশ্বকাপের আট ম্যাচে তাদের অর্জন ৬ জয় ও ২ ড্র। একই সঙ্গে ২০২৬ সালে খেলা নয়টি ম্যাচে অপরাজিত থাকল কোচ হাভিয়ের আগিরের দল।

২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হলেও, এবার নিজেদের ঘরের মাঠে কোনো সুযোগই দেয়নি মেক্সিকানরা।

ব্রাজিলিয়ান রেফারি উইলতন সাম্পাইয়ো ম্যাচে তিনটি লাল কার্ড দেখান। দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোল ও টেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সেজার মন্তেসকে মাঠ ছাড়তে হয় লাল কার্ড দেখে।

আজতেকার গ্যালারিতে ম্যাচজুড়ে মেক্সিকান সমর্থকদের ‘মেক্সিকান ওয়েভ’ তৈরি করতে দেখা যায়। ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম পার্দেও। গ্যালারির সমর্থন যেন মেক্সিকোর জন্য ‘দ্বাদশ খেলোয়াড়ের’ ভূমিকা পালন করেছে। অন্যদিকে, শুরু থেকেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের প্রথম বাঁশি বাজতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে স্বাগতিকরা। মাত্র পঞ্চম মিনিটেই গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন ইংলিশ ক্লাব ফুলহামের হয়ে খেলা মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমেনেজ। তবে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনওয়েন উইলিয়ামসের অসাধারণ সেভে সে যাত্রায় রক্ষা পায় আফ্রিকার প্রতিনিধিরা।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। নবম মিনিটে বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পেয়ে এবারের বিশ্বকাপের প্রথম গোলটি করেন হুলিয়ান কিনিয়োনেস। তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

অনেক নতুনত্বের এই বিশ্বকাপে প্রথমবারের মতো হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতি দেখা যায় ম্যাচের ২৫ মিনিটে। বিরতির পর আরও ছন্দময় ফুটবল খেলতে থাকে মেক্সিকো। একের পর এক আক্রমণে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখলেও গোলরক্ষক রোনওয়েন উইলিয়ামস কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে রক্ষা করেন।

তার দৃঢ়তায় প্রথমার্ধে আর কোনো গোল পায়নি মেক্সিকো। তবে মাঠের খেলায় পূর্ণ নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের দখলেই, আর বিশ্বকাপের মঞ্চে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে প্রথম ৪৫ মিনিট শেষ করে হাভিয়ের আগিরের শিষ্যরা

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত