রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আমির মেম্বারের বাড়ির সড়কের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য জননেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সাবেক ইউপি সদস্য আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ রফিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট সাজ্জাদ, সাবেক ইউপি সদস্য আবুল কাসেম এবং বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু।
এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক নেতা সাইদুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা রনি, শফিক তালুকদার, সাঈদ তালুকদার, রহিম, আজম, মুন্না তালুকদার, আরমান তালুকদার, ফারুক তালুকদার, আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ তালুকদার বলেন, বাগোয়ান ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। এলাকার অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


