বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

কুতুবদিয়ায় অস্ত্রসহ এক ডাকাত আটক

বিশেষ প্রতিনিধি: কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।

আজ ২৯ জুলাই ( বুধবার) কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে এসআই সঞ্জয় সিকদার এবং এসআই শামছুল আলমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুন ইউনিয়নের জেলে পাড়ার খুইল্লার টেক রাস্তার মাথা হতে টেকনাফের কুখ্যাত ডাকাত হাকিমের সহযোগী দেলোয়ার ডাকাতকে ১ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত ডাকাত দেলোয়ার (৩৯) লেমশেখালী ইউনিয়নের শফিকুর রহমানের পুত্র। কুতুবদিয়া থানার সিডিএমএস পর্যালোচনা করলে তার বিরুদ্ধে একাধিক অস্ত্র, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, ধৃত আসামী টেকনাফের কুখ্যাত ডাকাত হাকিম ডাকাতের অনুসারী। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আাসামীকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত