রবিবার, ১২ জুলাই ২০২৬
Single Top Banner

কেওচিয়ায় বন্যাদুর্গতদের পাশে জামায়াত, নৌকায় দুর্গম এলাকায় পৌঁছে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার কেওচিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া এবং ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস, কেরানীহাট সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, কেওচিয়া ইউনিয়ন আমীর মাস্টার নুর হোসাইন, ইউনিয়ন সেক্রেটারি জাহেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে নেতৃবৃন্দ নৌকাযোগে দুর্গম বন্যাকবলিত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তারা বন্যাদুর্গত মানুষের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত