চেতনা ডেক্স: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মো.লতিফুল আলম চৌধুরীর প্রথম জায়নাজার নামাজ চট্টগ্রাম সেনানিবাসে এবং দ্বিতীয় জায়নাজার নামাজ বাদে জোহর গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।পরে গার্ড অব অনার শেষে রাস্ট্রীয় মর্যাদায় গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাছির, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন চৌধুরী, সহ সভাপতি বীর নঈম উদ্দিন, কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শফর আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম, ছাত্র উপদেষ্টা সিরাজদৌল্লা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনিরুল হাসান,সিন্ডিকেট সদস্যবৃন্দ, প্রভোস্টবৃন্দ, ডিনবৃন্দ, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, পরিচালক, সহকারী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মুক্তিযোদ্ধা লতিফুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মো. লতিফুল আলম চৌধুরীর মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় স্বাক্ষর করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, দক্ষিণ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধার সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক
ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল,
চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান প্রমুখ।


