শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Single Top Banner

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং একই দিন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, নির্ধারিত তারিখে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতির পর রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

নৌবাহিনীর নেতৃত্বে এ পরিবর্তনের মাধ্যমে বাহিনীর চলমান আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত