সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Single Top Banner

আনোয়ারায় বন্যার পানিতে নিহত শিশুর পরিবারকে জামায়াত আমীরের অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভারী বৃষ্টিজনিত বন্যায় নিহত শিশু মো. ইশতিয়াকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নে নিহত শিশুর বাবা মো. ইদ্রিসের হাতে অনুদান তুলে দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

অনুদান প্রদানকালে জেলা আমীর বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। নিহত শিশুর পরিবারের এই শোক কোনো অনুদানে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর কাছে শিশুটির মাগফিরাত এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি।

উল্লেখ্য, গত ৯ জুলাই দুপুরে আনোয়ারা উপজেলার ৫ নম্বর বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া ৪ নম্বর ওয়ার্ডের হাসান সর্দ্দারপাড়া এলাকায় অতিরিক্ত বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে মো. ইশতিয়াক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত ইশতিয়াক ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত