বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Single Top Banner

জুলাই গণঅভ্যুত্থানকে মানুষের মন থেকে মুছে দিতে বহুমুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : আনোয়ারুল আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়নে জনগণ এখনো সরকারের দিকে চেয়ে আছে। কিন্তু জনগণকে তোয়াক্কা না করে সরকার বড় ধরনের ভুল করছে। সরকারের উচিত গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত সময়ে তা বাস্তবায়ন করা। আমরা লক্ষ্য করছি, জুলাই গণঅভ্যুত্থানকে মানুষের মন থেকে মুছে দিতে বহুমুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

গত বুধবার নগরীর বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত জেলা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলম সহ উপজেলা ও থানার প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা আমীর আরও বলেন, প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় দিন দশেক পানির নিচে থাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা বেশ কিছু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় জামায়াতের দায়িত্বশীলগণ সামর্থ্য অনুযায়ী শুকনো বা রান্না করা খাবার নিয়ে বানবাসী মানুষের খোঁজখবর নেয়ার জন্য আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের বিপদে মুমিনদের এগিয়ে আসার আহবান জানান।

তিনি আরও বলেন, হাজার হাজার পরিবার ঘরহীন বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে। তাদের পূনর্বাসন করার লক্ষ্যে জেলার পক্ষ থেকে ৯ সদস্যের ১টি পূনর্বাসন কমিটি গঠন করা হয়েছে। সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা থেকে ত্রান তৎপরতা বৃদ্ধি করা দরকার। আর সংগঠনের পক্ষ থেকে অতীতের ন্যায় জনশক্তি ও শুভাকাঙ্খীদের অনুদান নিয়ে ত্রান সংগ্রহ অব্যাহত রাখলে ক্ষতিগ্রস্ত পরিবারকে পূনর্বাসন করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত