বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কর্ণফুলীতে ইয়াবাসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার: কর্ণফুলী উপজেলার চর ফরিদ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছেন র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- সাতকানিয়া উপজেলার কেরানীহাটের নয়াপাড়া গ্রামের মৃত শফির ছেলে মো. শওকত হোসেন (২৫), একই উপজেলার ছদাহ ফাকিরহাটের আশ্রয়ণপ্রকল্প গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে মো. শওকত হোসেন (২৫)।

আজ বুধবার (২৯ জুলাই) কর্ণফুলী উপজেলার চর ফরিদ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭’র সহকারী অফিসার (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরমুখী একটি পিকআপকে থামানোর সংকেত দেওয়া হয়। র‌্যাবের উপস্থিতি দেখে অদূরে গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত