শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Single Top Banner

পদুয়া বাজারে সুইট ক্লাবের ১১তম শাখার শুভ উদ্বোধন ১০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের জনপ্রিয় প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারি প্রতিষ্ঠান সুইট ক্লাব তাদের ১১তম শাখার শুভ উদ্বোধন করতে যাচ্ছে। আগামী ১০ আগস্ট (সোমবার) পদুয়া বাজারে নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় জানান, নতুন শাখার মাধ্যমে পদুয়া ও আশপাশের এলাকার ক্রেতাদের জন্য উন্নতমানের মিষ্টি, বেকারি পণ্য এবং নিরাপদ খাদ্যসামগ্রী সহজলভ্য করা হবে। প্রতিষ্ঠানটির স্লোগান “বিশুদ্ধ খাবার, সুস্বাস্থ্য সবার”-কে সামনে রেখে স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্পন্ন পণ্য সরবরাহের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

সুইট ক্লাব কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী, ক্রেতা ও সর্বস্তরের সাধারণ মানুষকে উপস্থিত থেকে নতুন শাখার উদ্বোধন সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত