বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Single Top Banner

তেল গ্যাসসহ জ্বালানী সংকটে জনজীবন হুমকির সম্মুখীন : আনোয়ারুল আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের ব্যর্থতা চরম আকার ধারণ করার পূর্বে বিশেষজ্ঞদের নিয়ে সেল গঠন করতে হবে। বর্তমানে গ্যাস সহ জ্বালানী সংকটে জনজীবন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। উক্ত সংকট মোকাবেলায় দলীয় সংকীর্ণতা পরিহার করে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।

আজ (১৯ আগষ্ট) বুধবার নগরীর বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত জেলা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম সহ উপজেলা ও থানা নেতৃবৃন্দ।

জেলা আমীর আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি জনগণকে আবারো রাজপথে নামতে বাধ্য করছে। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের লংমার্চের পূর্বেই জামায়াতের আট দফা বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ নেয়ার আহবান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত