শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Single Top Banner

সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সে জরুরি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দিচ্ছে Sweet Club Premium Sweets & Bakers। প্রতিষ্ঠানটিতে জরুরি ভিত্তিতে একাউন্টেন্ট ও প্রোডাকশন ম্যানেজার পদে লোক নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের জন্য একজন একাউন্টেন্ট (Accountant) এবং একজন প্রোডাকশন ম্যানেজার (Production Manager) নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

তবে এ নিয়োগের ক্ষেত্রে বিশেষ শর্ত জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমানে কোনো চলমান (রানিং) সুইটস ও বেকারি কারখানায় কর্মরত এবং সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা রয়েছে—শুধুমাত্র এমন প্রার্থীরাই যোগাযোগ করতে পারবেন। এ শর্তের বাইরে থাকা প্রার্থীদের যোগাযোগ না করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের 01756-144177 অথবা 01770-147627 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত