বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২২ শনাক্ত ৮৮৬

বিশেষ প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছেই না। গেল ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ২২ জন। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৮৬ জন। সুস্থ হয়েছেন ৫৮৬ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২২ হাজার ৬৪ জনে। মোট মারা গেছেন ৩ হাজার ১৫৪ জন।

রোববার (২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত