বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় হেলাল নামে মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় অতিরিক্ত গতির কারণে স্পিড বেকারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েছেন হেলাল উদ্দিন (২৪) নামে মোটরসাইকেল আরোহী। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া মোটরসাইকেল আরোহী লোহাগাড়া উপজেলার পুটিবিলা পূর্ব তাঁতী পাড়ার নাজির মিয়া ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে একই এলাকার মনজুর আলমের ছেলে ফরিদুল আলম (২৫)। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরফাত বলেন, লোহাগাড়া বার আউলিয়া কলেজের সামনে অতিরিক্ত গতির কারণে স্পিড বেকারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েছেন হেলাল উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী।

পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত