বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

কর্ণফুলীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী আটক

বিশেষ প্রতিনিধি: কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৫ আগস্ট) তাদের আটক করার বিষয়টি জানান। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন-পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের তুফান আলীর ছেলে মো. রমজান আলী (৪৩) ও একই এলাকার জেবল আহমদের ছেলে আবদুল মান্নান প্রকাশ মান্না (৩৬)। তাদের নামে ছিনতাই, মাদকব্যবসা, দখলদারী, যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রমজান চিহ্নিত ছিনতাইকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে পটিয়ায় ছিনতাই, মাদকব্যবসা, দখলদারী, যৌন হয়রানি ও খুনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। রমজান ও তার সহযোগীর নামে পটিয়া থানায় একাধিক মামলা আছে বলে জানান তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত