বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

কেউ কথা রাখেনি

বিশেষ প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু ‘র নামে সড়কের নামকরণ/স্মৃতি ফলক নির্মাণ।

বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর আওয়ামি লীগ এর সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু ছিলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রনায়ক। তিনি ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব।

তিনি বাংলাদেশের ইতিহাসের অংশ।

এ বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ এর নামে চট্টগ্রাম মহানগরের যেকোনো গুরুত্বপূর্ণ সড়ক এর নামকরণ এবং ‘৬৯ এর গণ অভ্যুথান এর প্রাক্কালে তিনি পূর্ব পাকিস্তানের তৎকালিন গভর্নর জেনারেল, মুসলিম লীগ এর অন্যতম নেতা পাকিস্তানের দোসর মোনায়েম খান কে লক্ষ করে জুতো নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছিলেন চকবাজার ওয়ালি বেগ খাঁ মসজিদ এর সামনে।

সেই ঐতিহাসিক দুঃসাহসী ঘটনাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও কিংবদন্তি এই মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ এর স্মৃতি রক্ষায় চকবাজার ওয়ালি বেগ খাঁ মসজিদ সংলগ্ন চৌরাস্তার মোড়ে একটি স্মৃতি ফলক নির্মাণের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, চট্টগ্রাম মহানগর কমিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র জনাব আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান জনাব আবদুচ ছালামসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে গিয়েছে বারংবার।

মেয়র ৫ বছর, সিডিএ চেয়ারম্যান ১০ বছর দায়িত্ব পালন করে চলে গেলেন। একজন চট্টগ্রামকে উন্নয়নের জোয়ারে ভাসালেন, অন্যজন হলেন কর্মবীর!!

বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু ‘র মৃত্যুবার্ষিকীতে নেতারা বক্তব্যে আশ্বাস দেন, কিন্তু বাস্তবায়ন হয়না। চট্টগ্রাম শহরে খ্যাত,অখ্যাত অনেকের নামে সড়কের নামকরণ/স্মৃতি ফলক নির্মাণ হয়েছে।

কিন্তু একজন কাজী ইনামুল হক দানু ‘র নামে সড়কের নামকরণ/স্মৃতি ফলক নির্মাণ করতে পারলেন না।

লেখক: জনাব সরোয়ার আলম মনি,
কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঢাকা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত