বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১৪১ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮২৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৪১ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৯৬ জন এবং ভিবিন্ন উপজেলার ৫৩ জন।

চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে মঙ্গলবার (১১ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ২১৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩২ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২৮ জন। বিভিন্ন উপজেলায় ৪ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১৩২ টি নমুনা পরীক্ষায় ৯ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৪ টি, উপজেলায় ৫ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৬ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৫ জন, উপজেলায় ১১ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৯ নমুনা পরীক্ষা করে ৩৭ জনের পজিটিভ। মহানগরে ৯ জন, ২৮ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২০ নমুনা পরীক্ষায় ২৬ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২৪ জন, ভিবিন্ন উপজেলার ২ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৬ নমুনা পরীক্ষায় ১৮ জন পজিটিভ, নগরে ১৬ জন, উপজেলায় ২ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৮ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় বাঁশখালী ১ জন, আনোয়ারা ২ জন, পটিয়া ২ জন, বোয়ালখালী ৬ জন, রাঙ্গুনিয়া ৪ জন, রাউজান ৮ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ১১ জন, সীতাকুন্ডে ৩ জন, মিরসরাই ২ জন, সদ্বীপ ৪ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৫ হাজার ৪৯১ জনে। এর মধ্যে মহানগরীতে ১০ হাজার ৮৯৯ জন, উপজেলায় ৪ হাজার ৫৯২ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৬৫ জন, উপজেলায় ৫৭ জন, নগরে ৮ জন। মোট সুস্থ ৩ হাজার ৩১০ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা  জন, মোট ২৪৬ জন। মহানগরীতে ১৭১ জন, বিভিন্ন উপজেলায় ৭৫ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত