বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে নতুন আরও ৬৬ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৪৭৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ৬৬ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৫৯ জন এবং ভিবিন্ন উপজেলার ৭ জন।

চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাবে ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বুধবার (১২ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২০ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৭ জন। বিভিন্ন উপজেলায় ৩ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২২ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২০ জন, উপজেলায় ২ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫০ নমুনা পরীক্ষা করে ৯ জনের পজিটিভ। মহানগরে ৭ জন, ২ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৬ নমুনা পরীক্ষায় ১৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১৫ জন।

এ ছাড়া উপজেলায় আনোয়ারা ২ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ১ জন, হাটহাজারী ২ জন, মিরসরাই ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৫ হাজার ৫৫৭ জনে। এর মধ্যে মহানগরীতে ১০ হাজার ৯৫৮ জন, উপজেলায় ৪ হাজার ৫৯৯ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৭১ জন, উপজেলায় ৬৩ জন, নগরে ৮ জন। মোট সুস্থ ৩ হাজার ৩৮১ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৪৭ জন। মহানগরীতে ১৭১ জন, বিভিন্ন উপজেলায় ৭৬ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত