বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ এক কোটি ৩৭ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি সাত লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৪৭ হাজার ৭১ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৫৯৮ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৩৭ লাখ দুই হাজার ৫২৮ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৮ লাখ ১২ হাজার ৬০৩ জন, ব্রাজিলে ২৩ লাখ ৯ হাজার ৪৭৭, ভারতে ১৬ লাখ ৯৫ হাজার ৮৬০, রাশিয়ায় সাত লাখ ১০ হাজার ২৯৮, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ৩২ হাজার ২৯, চিলিতে তিন লাখ ৫১ হাজার ৪১৯, পেরুতে তিন লাখ ৩৫ হাজার ৭৫৬, মেক্সিকোতে তিন লাখ ৩৬ হাজার ৬৩৫, ইরানে দুই লাখ ৯০ হাজার ২৪৪, পাকিস্তানে দুই লাখ ৬৩ হাজার ১৯৩, সৌদি আরবে দুই লাখ ৫৭ হাজার ২৬৯, তুরস্কে দুই লাখ ২৭ হাজার ৮৯, ইতালিতে দুই লাখ দুই হাজার ৬৯৭, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে এক লাখ ৯৯ হাজার ৯০০, বাংলাদেশে এক লাখ ৫৩ হাজার ৮৯, কাতারে এক লাখ ১০ হাজার ৬২৭, কানাডায় এক লাখ সাত হাজার ১৪৮, ফ্রান্সে ৮৩ হাজার ৪৭২ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৩৯৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৬৫ হাজার ৪৫১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৭ হাজার ১৯৩, সিঙ্গাপুরে ৫০ হাজার ৫২০, সুইজারল্যান্ডে ৩২ হাজার ৭০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৮১৭, অস্ট্রেলিয়ায় ১২ হাজার ৭৭৯ ও মালয়েশিয়ায় আট হাজার ৮১৭ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৫২ হাজার ৩৭২ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত