বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাঁশখালীতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলানির্বাহীম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে এই অভিযার পরিচালিত হয়। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করায় সিএনজি টেক্সিচালক ও যাত্রীসহ ১১ ব্যক্তিকে ২ হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে মানুষকে আরো সচেতন করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ১১ ব্যক্তির কাছ ২২শ’ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত