বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৯ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮১৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ৮৯ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৭২ জন এবং ভিবিন্ন উপজেলার ১৭ জন।

চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২০ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৯ নমুনা পরীক্ষা করে ১২ জনের পজিটিভ। মহানগরে ৫ জন, ৭ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ২৯৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৪ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২২ জন। বিভিন্ন উপজেলায় ২ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৩ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৯ জন, উপজেলায় ৪ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১১৪ টি নমুনা পরীক্ষায় ৫)৬ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৫ টি, উপজেলায় ১ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯ নমুনা পরীক্ষায় ১৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১৫ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮ নমুনা পরীক্ষায় ৭ জন পজিটিভ, নগরে ৬ জন, উপজেলায় ১ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১০ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ২ জন, আনোয়ারা ১ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ৩ জন, হাটহাজারী ৪ জন, সীতাকুন্ডে ২ জন, সদ্বীপ ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৬ হাজার ৩০৪ জনে। এর মধ্যে মহানগরীতে ১১ হাজার ৫৬০ জন, উপজেলায় ৪ হাজার ৭৪৪ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৫৮ জন, উপজেলায় ৫৫ জন, নগরে ৩ জন। মোট সুস্থ ৩ হাজার ৮১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২৫৭ জন। মহানগরীতে ১৭৮ জন, বিভিন্ন উপজেলায় ৭৯ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত