বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নায়করাজের সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি: বাংলা চলচ্চিত্রের কালজয়ী চিত্রনায়ক রাজ রাজ্জাকের তৃতীয় প্রয়াণ দিবস শুক্রবার (২১ আগস্ট)। কিংবদন্তী এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে বরাবরের মতো এদিনে তার সমাধিস্থলে ছুটে যান তারই হাতে গড়া শিল্পী সমিতির দায়িত্বপ্রাপ্তরা।

বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, নায়করাজ অতুলনীয়, তিনি অভিনেতা হিসেবে যেমন সর্বজন শ্রদ্ধেয় ছিলেন তেমনি সংগঠক হিসেবেও ছিলেন সবার অভিভাবকতূল্য। ছিলেন আমাদের শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। তার প্রয়াণ দিনে শ্রদ্ধা জানাতেই আমরা শিল্পী সমিতির কয়েকজন ছুটে গিয়েছিলাম তার সমাধিস্থলে।

শিল্পী সমিতির এই নেতা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সুব্রত, নায়ক ফরহাদ, জয় চৌধুরী ও তিনিসহ নায়করাজের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানান।

শনিবার সকাল থেকে নায়করাজ রাজ্জাকের আত্মার শান্তি কামনায় শিল্পী সমিতিতে কোরআন খতমের আয়োজন করা হয়েছে, এবং আছরবাদ হবে মিলাদ ও তবারক বিতরণ। এমনটাই জানান জায়েদ খান।

২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাজ্জাক।

প্রায় ৫০ বছরের অভিনয় জীবনে বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নীচে, জীবন থেকে নেয়া, অবুঝ মন, রংবাজ, ওরা ১১জন, আলোর মিছিল, অশিক্ষিত, ছটির ঘণ্টা, বড় ভালো লোক ছিল, ও আমার দেশের মাটিসহ প্রায় ৫০০টি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। ১৬টি চলচ্চিত্রের পরিচালক রাজ্জাকের মালিকানাধীন রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানার থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়।

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের কয়েক দশকের প্রধান অভিনেতা হিসেবে বিবেচিত রাজ্জাক মোট পাঁচবার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সরকার ২০১৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত