বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামের অভয়মিত্র মহাশ্মশান জলাবদ্ধতামুক্ত করতে নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক

জয়নাল আবদিন নাইমন, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে সনাতন সম্প্রদায়ের মরদেহ সৎকারের প্রধান শ্মশান ঐতিহ্যবাহী বলুয়ারদীঘি অভয়মিত্র মহাশ্মশান জলাবদ্ধতামুক্ত করতে জরুরী পদক্ষেপ নিতে কঠোর নির্দেশ দিয়েছেন সিটি কর্পোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন।

শনিবার মহাশ্মশান পরিদর্শন করে দায়িত্বরত কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। এছাড়া একটি অত্যাধুনিক পরিকল্পিত মহাশ্মশান করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ারও ঘোষণা দেন তিনি।

এলাকাবাসী জানান, শতবর্ষী এই মহাশশ্মান বেশ কিছুদিন ধরে জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। এতে মরদেহ দাহ করতে করুণ পরিস্থিতির শিকার হচ্ছে সনাতনী সম্প্রদায়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক বিজয় কিশান চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, কাউন্সিলর প্রার্থী রুমকী সেন গুপ্তসহ অন্যরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত