বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

“দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়”

চট্টগ্রাম প্রেসক্লাব এর সামনে মুক্তিযোদ্ধা প্রজন্মের উপর বর্বরোচিত হামলার ঘটনায় মামলা দায়ের হবে। তদন্ত হবে। ফলাফল যাই হোক না কেন (!) ক্যমোফ্ল্যশিং চলবে কোনো না কোনো কৌশল এ।

জাতির পিতা গতকাল জীবিত থাকলে আত্মহত্যা করতেন, কি-না তা হয়তো ইতিহাসের চিমটি কেটে আপেক্ষিক ভেবে পাশ কেটে এড়িয়েই গেলাম। কিন্তু রক্তের ফোঁটায় ফোঁটায় লাল সবুজের পতাকার দাম পরিশোধ কারী ইতিহাসের রক্তোজ্জল নক্ষত্র মৌলভী ছৈয়দ মহাশয় এর পরমাত্মার প্রতি অপরিসীম শ্রদ্ধা রেখেই, তাঁর পরিশোধিত রক্তের কাছে লজ্জিত বদনে অগণিত প্রজন্মের দৃপ্ত শপথ ব্যক্ত হউক, “মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙ্গালীর অহংকার, শোষিত মানুষের সমাজ গড়তে যুদ্ধ হবে বারংবার”..!

জানি অভিভাবক গণের অর্পিত দায়িত্বের প্রতি যথার্থ সজাগ থাকতে ব্যর্থতার দায় ঢাকতে যথাবৎ লোটা-কম্বল অর্জনের সামর্থ্য প্রজন্মের কাছে নেই। তাই বলে বঙ্গবন্ধু তণয়া’র মুখের দিকে এতিম নিরীহ প্রজন্মের নির্বাক চেয়ে থাকা বৈ অন্যথা কৈ ? বঙ্গবন্ধুর স্বদেশ প্রেমের গল্পও এমন নয়, স্বপ্নের সোনার বাংলা গড়ার দেসণাও এমন নয়।

সুতরাং রাষ্ট্র যন্ত্রের চর্মঘর্ম, রাজনৈতিক বলীর কূশণ, বা আপনাদেরকে কূশীলব’দের তাঁবেদার হিসেবে বিশ্ব দরবারে নিজেদের উপস্থাপন করতে ইচ্ছুক (?) নাকি আরেকটি বার নিজেদের অস্তিত্ব জানান দিতে প্রস্তুত, সেটাই এখন জাতির সামনে দোদুল্যমান।

কেননা, প্রজন্মের শক্তিকে অকার্যকর, অপাঙ্ক্তেয় করে পরিত্যক্ত ঘোষণায় তৎপর গোষ্ঠীর বিরামহীন চেষ্টায় ভাটা পরিলক্ষিত হচ্ছে না কোনোও কালেই।

মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ বিনির্মাণে’র আকূতি বিশ্বদরবারে জানান দিতে প্রাণপণ লড়াই চালিয়ে যাওয়া প্রজন্মের বীর সেনানী প্রস্তাবিত “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের-জাহান মেমোরিয়াল ট্রাস্ট”এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর উপরও ভিন্ন কৌশলে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টার খবর পাওয়া গেছে ইতিমধ্যেই।

চেতনা৭১নিউজ পরিবার এখনও উক্ত ঘটনার মূলে প্রবেশের সমুদয় চেষ্টা খুঁটিয়ে খুঁটিয়ে চালিয়ে যাচ্ছে ঘটনার আকস্মিকতা পরবর্তী। মুক্তিযোদ্ধা প্রজন্মের বিরুদ্ধে চলমান ষঢ়যন্ত্রে দৃশ্যত: ফাঁটা বুকে চৌচির ! ইত্যবৎ আশংকা জাতির জন্য মোটেও শুভকর নয়।

মাননীয় প্রধানমন্ত্রীর আজকের কার্যতালিকায় কি ঘোষণা আসছে, কিংবা মসনদের কূশীলবদের পথপানে চেয়ে না থেকে বরং নিজেদের কার্যতালিকা কতোটুকু প্রস্তুত তা জানান দেয়া জরুরী প্রজন্মের।

একই সাথে মুক্তিসেনার রক্ত ক্ষচিত পবিত্র মহান জাতীয় সংসদ কে প্রেতাত্মা মুক্ত, “বসনে মুজিব কোট, ভূষণে মোসাহেবী” করে মুজিব বাদের মৌলিকত্বকে বিউগলের সূরে বিদায় জানাতে তৎপরতায় লিপ্ত শূয়োর’দের মুক্ত করে মহান সংসদকে পবিত্রতায়ণ করা অন্তত: এ মুহূর্তে বঙ্গবন্ধু’র আত্মার আকূতি বলেই বিশ্বাস করে বীর সেনানী প্রজন্ম।

অন্যথায় করণীয় নির্ধারণ করতে বসা সময়ের অষ্পর্শ উচ্চারণ। নচেৎ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বনাম চক্রান্তের পক্ষপাতী গোষ্ঠীর সঙ্গে দ্বিধা-বিভক্ত হয়ে মুখোমুখী অবস্থানের সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতির দায়ে অভিযুক্ত হতে প্রস্তুত থাকতে হবে যে কারোর’ই।

লেখক: মোবাশ্বেরীণ মণি।
মুক্তিযোদ্ধা প্রজন্ম, সমাজ কর্মী ও মানবতার মুক্তিকামী ছাত্র।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত