বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিদেশি পর্যটকদের জন্য এবছর খুলছে না বালি দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট ইন্দোনেশিয়ার বালি দ্বীপ বিদেশি পর্যটকদের জন্য ২০২০ সালে আর খোলা হচ্ছে না। এই পর্যটন স্পট কর্তৃপক্ষ যদিও আগামী মাস থেকে উন্মুক্ত করার কথা বলেছিলো। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব ফের বৃদ্ধির ফলে সে পরিকল্পনা বাতিল করা হয়েছে।

এর ফলে পর্যটনের উপর নির্ভরশীল অর্থনীতির স্তম্ভগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটিতে। হোটেল, রেস্টুরেন্টের কর্মীরা বেকার জীবনযাপন করছেন।

প্রতি বছর লাখ লাখ পর্যটক নির্জন এই সৈকতের সঙ্গে সবুজ পরিবেশ ও আশপাশে থাকা হিন্দু মন্দিরগুলো ভ্রমণ করেন। কিন্তু বিদেশিদের জন্য তা বন্ধ। অন্যান্য দেশের করোনাভাইরাস ঝুঁকিও এর একটা কারণ।

তবে স্থানীয় পর্যটকদের জন্য বালি বীচ উন্মুক্ত। জুলাই মাসে স্থানীয়দের জন্য বীচ উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু সেই সংখ্যাও অনেক হ্রাস পেয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ইন্দোনেশিয়ার কোভিড-১৯ পরিস্থিতি বিদেশি পর্যটকদের জন্য বালি দ্বীপ উন্মুক্ত করে দেওয়ার অনুকলে নেই।

ঠিক কবে বালি সী বীচ বিদেশি পর্যটকদের জন্য খোলা হবে সুনির্দিষ্টভাবে বলা না হলেও ২০২০ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার পর্যটনস্পগুলো বিদেশিদের জন্য বন্ধ থাকবে বলে নিশ্চিত করা হয়েছে এক বিবৃতিতে।

বালি দ্বীপের গর্ভনর বলছেন, পুনরায় চালু করার জন্য সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের। তার জন্য যথেষ্ট সময় দরকার।

গত সোমবারও ৪ হাজার ৫৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ইন্দোনেশিয়ায়। আর একদিনে মারা গেছ ৫২ জন।

দেশটিতে মোট ১ লাখ ৫৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৫৯ জন মানুষের।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত