আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: দক্ষিণ হালিশহর পুলিশ নম্বর ওয়ার্ড আলী শাহপাড়া মহল্লা কমিটি গঠনকল্পে এক সভা রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মো, নাছির উদ্দিন, আব্বাস উদ্দিন, জাহাঙ্গীর আলম, নুর আলম, মো, ফরিদ, জাবের হোসেন, আনোয়ার হোসেন, আজাদ হোসেন, শাহাব উদ্দিন, মো আজাদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছকে সভাপতি, মো, জাহাঙ্গীর আলম সওদাগরকে সাধারণ সম্পাদক, নুর আলম সওদাগরকে অর্থ সম্পাদক ও জাবের হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আলী শাহ পাড়া মহল্লা পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভায় মহল্লাবাসির কলয়াণার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


