বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২৬ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৯৮০ জন।

করোনায় মৃত্যু হয়েছে একজনের।
শনিবার (২৯ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাবের মধ্যে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৬৭টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ১ জন, বিআইটিআইডিতে ৮ জন, চমেক ল্যাবে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

তবে এইদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে করোনা পরীক্ষা হয়নি।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।

অন্যদিকে, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৩২৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৫জন এবং উপজেলায় ১ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত