বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শাহেদুল ইসলাম টুটুল, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় কক্সবাজারগামী কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। রবিবার দুপুরের দিকে এঘটনা ঘটে।

নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের পুত্র আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ তারেক (২২)। এছাড়াও একই ইউনিয়নের আব্দুল হাকিমের পুত্র তানজিলুর রহমান (১৯) গুরুতর আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত