বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে: মেয়র আতিক

বিশেষ প্রতিনিধি: রাজধানীতে কোনো অবৈধ বিলবোর্ড থাকবে না বলে সাবধান করে দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, চ্যালেঞ্জ গ্রহণ করেছি, সব অবৈধ বিল বোর্ড অপসারণ করা হবে।

বুধবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণের সময় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।

তিনি বলেন, এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেব না।

অবৈধ দখলদারদের চ্যালেঞ্জ গ্রহণ করে মেয়র আতিক বলেন: আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারব না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়। আমি সব অবৈধ বিলবোর্ড অপসারণ করব।

মেয়র বলেন, কেউ শহরকে নোংরা করতে পারবে না। আমাদের এই অভিযান চলবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত