ক্রীড়া প্রতিবেদক: চলছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। বিসিবির শিডিউল অনুসারে আজও বিভিন্ন ভাগে ভাগ হয়ে মূল মাঠে ব্যাটিং এবং বোলিং করেছেন ১২ ক্রিকেটার।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) মিরপুরে সকালের শুরুতেই মূল মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং করেন তামিম। তাকে বোলিং করেছেন স্পিনার তাইজুল। দীর্ঘক্ষণ রানিং আর জিম করেছেন মুশফিকুর রহিম।
পরে ব্যাটিং অনুশীলন করেন। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সেন্টার উইকেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন। বোলিং অনুশীলন করেছেন মুস্তাফিজ-বিপ্লব-তাইজুলরা। এছাড়া ট্রেইনারের সঙ্গে অনুশীলন করেছেন আল আমিন, তাসকিন, শফিউলরা।


