বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬৩ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৫৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৬৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৩৬২ জন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব এবং চট্টগ্রামের ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০৭টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১৩ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৯ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষা করে ২২ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করোনার কোনো পরীক্ষা হয়নি এ দিন।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৬টি নমুনা পরীক্ষা ১১ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫২টি নমুনা পরীক্ষা ৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

তাছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৩জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৬৫৫টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৪ জন এবং উপজেলায় ৯ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত