বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩১, আক্রান্ত ১৪৭৬ জন

বিশেষ প্রতিনিধি: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন, নতুন শনাক্ত হয়েছেন ১৪৭৬ জন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৩৭ হাজার ৫২০ জন। নতুন করে সুস্থ হয়েছেন ২৩৭২ জন, মোট সুস্থ ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। এখন পর্যন্ত করোনায় মোট মৃত ৪৭৩৩ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত