চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৩৪৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ৭৫ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৬২ জন এবং ভিবিন্ন উপজেলার ১৩ জন।
চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৯৬ নমুনা পরীক্ষা করে ১৩ জনের পজিটিভ। মহানগরে ৭ জন, ৬ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৪৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৩ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৩৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩১ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২৮ জন, উপজেলায় ৩ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১৩২ টি নমুনা পরীক্ষায় ১০ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৮ টি, উপজেলায় ২ টি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৬ নমুনা পরীক্ষায় ১১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১০ জন, ভিবিন্ন উপজেলার ১ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৩ নমুনা পরীক্ষায় ৬ জন পজিটিভ, নগরে ৬ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১৮ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।
এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, পটিয়া ৩ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ৩ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ২ জন, সীতাকুন্ডে ১ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৭ হাজার ৯২৫ জনে। এর মধ্যে মহানগরীতে ১২ হাজার ৭৯২ জন, উপজেলায় ৫ হাজার ১৩৩ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৮০ জন। মহানগরীতে ১৯৪ জন, বিভিন্ন উপজেলায় ৮৬ জন।


