বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

প্রিমিয়ার ইউনিভার্সিটির ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন

আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন।

উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন।

সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটি কর্তৃক ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এই বাজেটে গবেষণার জন্য প্রায় দেড় কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষক ও মেধাবি শিক্ষার্থীরা গবেষণার জন্য পাবেন।

এছাড়াও বিশেষ বরাদ্দ রয়েছে বই ও আন্তর্জাতিক জার্নালসমূহ ক্রয় করার জন্য।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও মেরামতের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৫ কোটি ৯৫ লক্ষ টাকা।

সভায় চলতি অর্থবছরের (২০২০-২০২১) জুলাই ও আগস্ট মাসের এবং ২০১৯-২০২০ অর্থবছরের প্রাপ্তি ও প্রদান হিসাবও উপস্থাপন করা হয়।

সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, সাবেক এমপি মিসেস সাবিহা মুসা, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ব্যবসা শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, অ্যাকাউন্টস অফিসার রাজিব কুমার বৈদ্য ও শিহাব উদ্দিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত