বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

আখিরাতের মূল !

মোঃ নাজিম উদ্দীন

“আখিরাত এর মূল”
নূরনবী (সা:)’জ্বী রত সদা’ই ক্রন্দনে মশগুল !!

অন্তিমে তাই পরশ বিহীন
মিলবে না নিস্তার,
হাসরের
গুলজার
আমার মদীনার বূলবূল
আমার প্রাণের’ই রাসূল (সা:) !!

ঊম্মতের’ই মায়ায় কাঁন্দেন নবী (সা:) জারেজ্বার –!!

জাহান্নামের শাস্তি মুক্তি দাও হে মাবুদ আল্লাহ্, আমার উম্মত গুনাহ্গার..
ও’হে পরওয়ারদেগার !!

“মানবতার মৌলিকতায় …
আয় সকলে যাই মিলিয়ে
চল, আজ হই একাকার !!

ঐ তরণী ! চল ভেসে যাই
তোরা সব চল মদীনায়,
মন উতলা নূরী জলসায়
তাই, দরূদ সনে নবী প্রেমে
বাজা আজ রণ তূর্যবীণ !!

বহু মাত্রিক রণতরী’রা কই
ছুঁড়ে ফেল ঐ সর্ব সমুদয়,
চল পরমাণু হীন বিশ্বমাঝে
অবনত করিবো সঙ্গীণ .!!

স্রষ্টা’র সনে চাইবো ক্ষমা
আপন শিক্ষা’য় নিরূপমা, স্ব-গোত্রীয় দীক্ষা জানা —
চল্ সবে করি ফরিয়াদ !!

রক্ষা হবে মানবতা — তলিয়ে যাবে অহমিকা,
যাবতীয় ক্ষোভের বুণীয়াদ ম্যেলবে যতো পুষ্পপাখা, হাসুক সকল তরুলতা !!

কাম-রিপু সব তুচ্ছ করি
আয় মিলে সব নিয়ে শপথ
ক্বেবলা মুখে তুলি দু’হাত !!

অশ্র-ঝরা মন ঘামিয়ে
মোরাক্বাবা’র সেই মোহনায় মুক্তমনে করি মোনাজাত !!

পরম আল্লাহ-নবী(সা:)’র মায়ায় মোরা বন্দী হবো — হবে মুক্তি, পাবো নাজাত !!

স্বর্গবাসের কবূলীয়াত্ তবেই পূর্ণতায় কামীয়াব, হাসিল হবে ক্বামালীয়াত্ !!

নন্দিত ঐ নূরের সুভাষ
তবেই ধন্য আশরাফ কূল ধন্য হবে পূর্ণ আখিরাত !!

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত