বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

আট মাস পর বসেছে আ লীগের সভাপতিমণ্ডলীর সভা

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রায় আট মাস পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সভা বসেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সূত্র জানায়, স্বাস্থ্যবিধি মেনে সভাপতিমণ্ডলীর বেশিরভাগ সদস্য সভায় উপস্থিত রয়েছেন।

আরও জানায়, আজকের সভার মূল এজেন্ডায় আছে চলমান পরিস্থিতি, রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কর্মকাণ্ড।

এর আগে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত