বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বঙ্গোপসাগর থেকে ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

শাহেদুল ইসলাম টুটুল, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের সেন্টমার্টিনের বঙ্গোপসাগর থেকে ৫ লাখ ইয়াবাসহ ৭ ইয়াবা পাচারকারী আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলার জব্দ করা হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে সেন্টমার্টিন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, ভোররাতের সময় টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদে জানতে পারে একটি ইয়াবার বড় চালান মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদে সাগরে কোস্টগার্ডের একটিদল সেখানে অবস্থান করেন। কিছুক্ষণপর একটি কাঠের ট্রলার আসতে দেখলে থামানোর সংকেট দেন। ইয়াবা পাচারকারীরা সংকেট না মেনে পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা দাওয়া করে একটি ট্রলার এবং এক রোহিঙ্গাসহ ৬ বাংলাদেশে বসবাসরত নাগরিকদের আটক করা হয়। এসময় ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলারসহ আটককৃত ৭ মাদক পাচারকারীকে মাদক আইনের মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত