বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মুক্তিযোদ্ধা আয়নাল হত্যা: ১৮ বছর পর রায়ে দুই আসামির প্রাণদণ্ড

বিশেষ প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক তালুকদার হত্যা মামলায় ১৮ বছর পর রায় হয়েছে। রায়ে দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও প্রত্যককে দশ হাজার এক টাকা জরিমানা পাশাপাশি বাকী ১১ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সাইফুল ইসলাম সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বনপাড়া পৌর এলাকার মহিষভাঙ্গা গ্রামের বাহার উদ্দিন মোল্লার ছেলে মোঃ তোরাব এবং পলান মোল্লার ছেলে শামিম।

নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসরাম জানান, ২০০২ সালে ২৮ মার্চ তৎকালীন উপজেলা বিএনএপির সভাপতি একরামুল আলমের নেতৃত্বে সাহের উদ্দিনসহ একদল বিএনপি নেতা কর্মী বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে ডা. আয়নাল হক তালুকদারের চেম্বারে হামলা করে।

সেসময় বর্ষীয়ান ওই নেতাকে টেনে হেঁচড়ে চেম্বার থেকে বের করে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

ওই ঘটনার দুইদিন পর ৩১ মার্চ আয়নাল হকের পুত্রবধূ ও বর্তমান পৌর মেয়র কেএম জাকির হোসেনের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে চার্জশিট দেয়ার পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। অবশেষে ১৮ বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করা হয়।

মামলার রায়ে বলা হয়, মূল অভিযুক্ত ব্যক্তি উপজেলা বিএনপির সভপতি একরামুল আলম এবং সাহের উদ্দিনের ধারালো অস্ত্রের আঘাতে আয়নাল হক তালুকদারের মৃত্যু হয়।

মামলায় অভিযুক্ত জিয়াউল হক সেন্টু এবং আলাউদ্দিন মৃত্যুবরণ করায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেযা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত