বিশেষ প্রতিবেদন: “চেষ্টা মানুষকে উপরে উঠতে সাহায্য করে, আর আত্মবিশ্বাস মানুষকে তার আসল ঠিকানায় পৌঁছে দেয়”..!!
তুমি ভালো লিখতে পারো, মানুষ বলবে এইসব চোখ বুঝে আমরাও লিখতে পারি..!!রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম কিছুই হইতে পারবি না, কবিগিরি বাদ দে !! তুমি প্রাণ খুলে কারো প্রশংসা করো, বলবে তেল মারছে, কারো সুনাম প্রচার করো (?) বলবে চামচা গিরি করছে, তুমি ভালো খেলতে পারো, মানুষ বলবে খেলে কি করবি ? জাতীয় দলে যাবি ? তোর মতো হাজার হাজার দেলোয়ার চিপা চাপায় পরে আছে !!
তুমি ভালো আবৃত্তি করতে পারো, মানুষ বলবে এইসব আজগুবি কথাবার্তা আবৃতি না করে অন্য কাজে মন দাও, এখন কার দিনে এসবের ভাত নাই !! তুমি ভালো বক্তৃতা দিতে পারো, মানুষ বলবে এইসব মুখস্থ বক্তৃতা আমরাও দিতে জানি..!এইসব বক্তৃতা আজকাল কেউ শুনেও না, তাই অন্য কিছু করো !! এরকম আরো অসংখ্য উদাহরণ দেয়া যাবে..!! বেঁচে থাকার জন্য স্রষ্টা সবাইকেই কিছু না কিছু গুন দিয়ে দেয়। যেটা ধরে মানুষ তার জীবনকে পরিচালনা করে।
কেউ সফল হয়, কেউ হয় ব্যর্থ। অনেকে আবার নিজের ভাগ্যকে দোষ দেয়। আসলে ভাগ্যে কিছু লিখা থাকে না, লিখা থাকে ভাগ্যের চাকায় ! তুমি যেভাবে ঘুরাবে সেভাবে চলবে !! জীবনে বড় হতে হলে অনেক বাধা সহ্য করতে হয় ! রাস্তায় হাঁটতে গিয়ে কাঁটা দেখলে সেটা উপড়ে ফেলে জয়ী হতে হয়। বার বার ব্যর্থ হয়েও সফল হওয়ার পথটা খুঁজে নিতে হয় !!
এই বড় হওয়া, জয়ী হওয়া, সফল হওয়া, সবকিছুই নির্ভর করে তুমি কতটুকু চেষ্টা করছো, কতটা আত্মবিশ্বাস ধরে রাখছো (?) চেষ্টার চেয়ে আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ..!! কারণ, “চেষ্টা মানুষকে উপরে উঠতে সাহায্য করে, আর আত্মবিশ্বাস মানুষকে তার আসল ঠিকানায় পৌঁছে দেয়”..!!
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী পরম স্নেহাষ্পদ জুয়েল বড়ুয়া’র ফেইসবুক ওয়াল থেকে উদীয়মান সমাজ কে এগিয়ে নিয়ে উৎসাহ ব্যঞ্জক এ লেখা যুবসমাজ এর মধ্যে মহৌষধ (Super tonic) হিসেবে কাজ করবে বলেই বিশ্বাস। তাই লেখা টি কপি করে বৃহত্তর জনগোষ্ঠীর জন্য প্রকাশ করা হলো। এগিয়ে যেতে হবে আরও অনেক দুর, শুভকামনা।


