বিশেষ প্রতিবেদক: “স্বাধীনতার কিংবদন্তি মহসিন খাঁন ও সিএমএইচ সমাচার” শিরোনামে আমার লেখা একটি স্মৃতিচারণ ধর্মী কলাম প্রকাশ করায় চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক পত্রিকা, দৈনিক পুর্বদেশ এর মানণীয় সম্পাদক এর প্রতি শ্রদ্ধা !
আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা স্বাধীনতার কিংবদন্তি, চট্টগ্রামের বীরত্ব গাঁথা ইতিহাসের অকৃত্রিম অংশ, বীর পটিয়ার উন্নয়ন এর বীজ বপন কারী তথা পটিয়ার নিরুপায় নিপীড়িত নির্যাতিত মানুষের প্রাণের স্পন্দন আমার প্রাণের মানুষ বীর মুক্তিযোদ্ধা মহসিন খাঁন এর স্মরণ সভা। তাই বিশ্বাস একটাই চট্টলা বাসী তথা বীর পটিয়ার আপামর জনসাধারণ আজ এই বীরের প্রতি শ্রদ্ধা জানাতে ঝাঁপিয়ে পড়ে আপনাকে কৃতজ্ঞ জাতি হিসেবে প্রমাণ করতে ভুলে যাবেন না..! তাই, আজ নিজেকে কৃতজ্ঞ জাতি হিসেবে প্রমাণ করতে সুবর্ণ সুযোগ এর দিন।

মহসিন খাঁন গত ১১, জুন’২০২০খ্রি: তারিখ অপরাহ্নে শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থতা বোধ করায় স্বীয় পরিবার চট্টগ্রাম শহরের বিভিন্ন হাসপাতালের দ্বারস্থ হয়ে, করোনা সন্দেহের কথিত কারণে ভর্তি করাতে ব্যর্থ হন। উপায়ান্তর না দেখে, এ্যম্বুলেন্সে করে ছুঠেন ঢাকার পথে। অবশেষে গুলশান সিকদার হাসপাতালে ঠাঁই হলেও তিনি ততোক্ষণে সিসিইউতে, ইশারায় পরিবারকে ইঙ্গিত করেছিলেন মানণীয় প্রধানমন্ত্রী’র সাহায্য কামনা করতে, আশা একটাই তাঁর বিশ্বাস ছিলো, সম্মিলিত সামরিক হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত হউক তাঁর চিকিৎসা।

এই ক্রান্তিলগ্নে আমার উপর নৈতিকতার ভিত্তিতে আসে তাঁহার চিকিৎসা সেবা ও সংলগ্ন বিষয় টি তদারকির। অত:পর ক্ষীণকায় এই আমি শুরু করি দৌড়ঝাঁপ। অকৃতজ্ঞ প্রেতাত্মাদের দানবীয় অত্যাচারের অনাহারে অর্ধাহারে মৃতপ্রায় এই আমি সাহায্য কামনা করে আন্ত: হৃদয় এর পবিত্রতায় বসতকারী মিডিয়া সংশ্লিষ্ট অভিভাবক গণের গোচরীভূত করে যাচ্ছিলাম অনবরত। সাথে সাথে শ্রদ্ধাভানেষু আজাদ তালুকদার ভাই একাধিকবার যোগাযোগ করে মান্যবরেষু ব্যারীষ্টার বিপ্লব বড়ুয়া’র স্মরণাপন্ন হন মানণীয় প্রধানমন্ত্রী’র গোচরীভূত করবার প্রয়াসে। দু:খজনক ব্যপার ছিলো সমসাময়িক জাতীয় নেতা মোঃ নাসিম এর প্রয়াণ ঘটে তম্মধ্যেই, ফলশ্রুতিতে আমাদের এই বীরের বাঁচার আকুতি মিনতি টুকু মানণীয় প্রধানমন্ত্রী’র গোচরীভূত করা হয় নি। যা আমার কাছে, স্রোতের বিপরীতে না যেতে, অতৃপ্ত, অথচ আত্মকলংকের সান্তণা বৈ কিছুই ছিলো না।

আমার অত্যন্ত প্রিয়ভাজণেষু ও ঘণিষ্ঠজন জাতীয় সংসদ এর মানণীয় হুইপ জনাব শামসুল হক চৌধুরী এম.পি’র স্মরণাপন্ন হয়েছি বারংবার, বীরের প্রাণ ভিক্ষার আকূতি’র কথা জানান দিতে কান্নাকাটি করেছি, কিন্তু ফলশ্রুতি অপ্রকাশিত সত্য। আশাহত হয়ে, পটিয়া উপ জেলার মুজিবপ্রেমী, প্রচারবিমুখ অথচ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিটি সাধারণ মানুষের অন্তর আহত হয়েছে । ইতিমধ্যেই আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রায়ই প্রতিটি প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার বিশেষ করে অনলাইন নিউজ পোর্টাল গুলো কোনোও প্রেস কনফারেন্স না হওয়া সত্ত্বেও অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করে এই বীরের বাঁচার আকূতির সংবাদ টি। এ লজ্জা পটিয়া উপজেলার মানুষ এর নিকট আমাদের কে দায়বদ্ধতার প্রশ্নে অপরাধের দায়ে দুষ্ট করে।

আমরা বড়ই অকৃতজ্ঞ জাতি, সময়ের দোলাচলে, যৌক্তিকভাবেই হউক বা অন্যায্যতার গ্যঁরাকলে (!) অন্তত: তা-ই প্রমাণিত হয়েছে। এ কোনোও কান্ডজ্ঞান হীন বহি: প্রকাশ নয়, একটু ভাবনার গভীরে প্রবেশ করে দেখুন, আমাদের উপহাসের ? থুক্কু, নাকি কৃতজ্ঞতার স্বরূপ।

নাহ্, ১৩,ডিসেম্বর তারিখে পটিয়াকে ঐতিহাসিক দিবস ঘোষণার কোনোও দাবী আজ পর্যন্ত শোনা যায়নি। পটিয়া থানা কম্পাউন্ডের ভিতর নতুন চোখ ধাঁধানো ভবন তৈরি হয়েছে, কিন্তু মহসিন খাঁন এর নামে কোনোও ভবন, হল কিংবা অডিটোরিয়াম এর নামকরণ হয়েছে বলে জানা যায়নি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মাদার তেরেসা অ্যাওয়ার্ড এ ভূষিত পটিয়া বারের প্রবীণ আইন জীবী ও সরকারি আইন কর্মকর্তা এডভোকেট বদিউল আলম তাঁর ষ্ট্যাটাসে জানিয়ে ছিলেন আজকের উপজেলা বারের আইনজীবী ভবনটি তাঁরই অবদান। নাহ, সেখানে ও তেমন কোনোওকিছু নামকরণের নমুনার বিষর্গ উপলব্ধ হয়নি। পটিয়া উপজেলা আজকের স্বাস্থ্য কমপ্লেক্সের আদি বুনিয়াদ তাঁর রীতিমতো আমলাতান্ত্রিক মল্লযুদ্ধের ফলশ্রুতি বলিয়া প্রমাণ পাওয়া যায় ! নাহ্, এতোটা বিরাট পরিসরেও মহসিন খাঁনের নামটি শ্রদ্ধাষ্পদ করে লেখা হয়েছে, এমনটি নমুনা পরিলক্ষিত হয়নি। উপজেলা পরিষদ ভবনটিও তাঁরই অবদান, কিন্তু নাহ্ বড়োই অকৃতজ্ঞ জাতি আমরা। 
কৈফিয়ত দিতে চাই, এই বলে যে, এইটুকু উপলব্ধি’র পুরোটাই আমার নিজের অভিব্যক্তি অনুস্মৃত, তাই, এ লেখনী কোনোও ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী কিংবা কাহারোল অন্তরে আঘাতের অভিপ্রায় নয়। তথাপিও ভিন্নখাতে প্রবাহিত করবার মানসে কেউই রাতে অপব্যখ্যায়িত না করেন হেতু, বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃপক্ষ ও চেতনা৭১নিউজ.কম এর তরফে ক্ষমাসুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে সমগ্র বীর পটিয়ার আপামর জনসাধারণের কাছে বিনয়া বনত: ক্ষমা প্রার্থনা করছি, এবং শুধু এই ব্যর্থতার দায় স্বীকার করে নিচ্ছি। তবুও আমি বলবো “একটি আকূতি বণাম এই লজ্জা পুরো জাতির..! তাই, কিংবদন্তি নেতা’র বাঁচার এই আকূতির ব্যর্থতা একান্তই ঘারে নিয়ে, মমতায় জড়ানো এই মহান অভিভাবক এর বিদেহী আত্মার শান্তি কামনায় গভীর সমবেদনা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পরম করুনাময় আল্লাহ্ সোবহানু তায়ালা কবুল করুন, আমীন।
লেখক: মোঃ নাজিম উদ্দীন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,
বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট।


