বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩১

বিশেষ প্রতিনিধি: রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ২৮৬ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ১ কেজি ৮৯২ গ্রাম ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত